বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মোঃ সাখওয়াত হোসেন, আজ ২৫ জুলাই (শনিবার) দুপুর ১২ টার দিকে আকস্মিকভাবে পরিদর্শনে আসেন বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন,বাগেরহাট ৪ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী বাবু সোমনাথ দে সহ আরও অনেকে।
মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেন।এরপরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্মন্ধে ধারণা নেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার পরে স্বাস্থ্য মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন,বর্তমান সরকারের উদ্দেশ্য ই হচ্ছে মানুষের সেবা করা। সেই লক্ষ্যেই বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি পরিদর্শনে যাচ্ছি কারণ সরাসরি পরিদর্শন করলে বিভিন্ন সমস্যা সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া যায় এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা গ্রহণ করা সহজতর ও গ্রহনযোগ্য হয়। অন্য আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,স্বাস্থ্য খাতের সকল সমস্যার সমাধান পর্যায়ক্রমে শেষ করা হবে। তিনি আরও বলেন,বর্তমান সরকারের এখনো ছয় মাসও পূর্ণ হয়নি,তারপরও আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি স্বাস্থ্য খাতের সকল সমস্যা চিন্হিত করে ব্যবস্থা নিতে যার অংশ হিসেবেই এই পরিদর্শন।
শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে তিনি বলেন,এ ব্যপারে তিনি তার মন্ত্রনালয়ের মাধ্যমে অতি দ্রুত ই উল্লেখিত সমস্যাসমূহের সমাধানে সাধ্যমত ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন,বাংলাদেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সমূহকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার যার কার্যক্রম অতি দ্রুত ই শুরু হবে।তাছাড়া শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার এই আকস্মিক পরিদর্শনের সময় তার সফরসঙ্গী ছাড়াও উপস্থিত ছিলেন শরনখোলা থানা আইনশৃঙ্খলা বাহিনী, শরনখোলা উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনসমূুহের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সাধারণ এলাকাবাসী।