1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুর যেন মাদকের গোডাউন! আবারো দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

লক্ষ্মীপুর যেন মাদকের গোডাউন! আবারো দুই মাদক ব্যবসায়ী আটক

reporter মোঃ ইউছুফ লক্ষ্মীপুরঃ
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত শনিবার (১১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাকচর (ফরাজী বাড়ি) এলাকার মো. শরিফ (২৮) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকচর (হাজিল্লার বাপের বাড়ি) এলাকার নিজাম হোসেন ওরফে আনোয়ার (২৭)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিস সূত্রে জানা যায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com