1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রূপগঞ্জে পাইপ গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

রূপগঞ্জে পাইপ গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

reporter মোঃকামরুল হাসান, নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ মো. ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মো. মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এক অস্ত্রধারী ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইমন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকের একটি ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com