1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো 'বর্ষা উৎসব ১৪৩৩'অনুষ্ঠিত, - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাদিম হত্যা: সব আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত ও ফাঁসির দাবিতে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ত্যাগীদের মূল্যায়নে বিএনপি, নিজ এলাকায় আলোচনায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী পঞ্চগড়ে এই প্রথম পুরাতন মোটর সাইকেলের হাট উদ্বোধন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি নিয়ে পটিয়া শোভনদণ্ডী ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোহাম্মদ আলাউদ্দীন প্রধানমন্ত্রীর মাতারবাড়ী সফর: নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি পীরগঞ্জে সীমান্তবর্তীতে ৪২ বিজিবি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করছে আগৈলঝাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে সরকারি গাছ কাটা বন্ধের ১৩ দিন পর কেটে নেয়ার অভিযোগ খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর পীরগঞ্জ সীমান্ত গ্রাম হতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন আটক

রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত,

reporter মোঃ মামুন হোসাইন,পটুয়াখালীতে 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস পটুয়াখালীর আয়োজিত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন এবং মোস্তাক আহমেদ পিনু সাবেক পৌর চেয়ারম্যান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী,সংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (৭ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত “বর্ষা উৎসব” এর সভাপতিত্ব করনে জাসাস পটুয়াখালীর আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ রাহাত।
উক্ত অনুষ্ঠানে জাসাস সদস্য সচিব কায়ুম উদ্দিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে বর্ষার সৌন্দর্য ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় বর্ষার কবিতা আবৃত্তি, গান এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এসব পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ণিল এই আয়োজনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের আশা, প্রতিবছরই আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে বর্ষা উৎসব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com