1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

reporter মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে বিগত কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে আসে। এতে সাধারণ জনগণ বিশেষ করে দুঃস্থ, ছিন্নমুল ও অসহায় ব্যক্তিবর্গ প্রচন্ড দুর্দশার মধ্যে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেই উপলব্ধি থেকেই গতকাল ১১ জানুয়ারি অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজ উদ্যোগে লোক চক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে স্ব-হস্তে উষ্ণতার প্রতীকী স্বরূপ কম্বল নিয়ে দ্বারে দ্বারে হাজির হন। তাঁর এ মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত ও আশ্চার্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকান্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com