1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজশাহী মেডিকেলে হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

রাজশাহী মেডিকেলে হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

রাজশাহীর নাটোরের লালপুর উপজেলার এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে জন্মের কিছুক্ষণ পর মারা যায়। বর্তমানে মা ও অপর তিন সন্তান সুস্থ আছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রসূতি রেশমা খাতুন (২৩) পাঁচ সন্তানের জন্ম দেন। তিনি লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। রাত সাড়ে ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

প্রসূতির স্বামী আসিব হোসেন জানান, তিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও বাকি তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com