1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ কাজিরহাট ফের মাদকের ছায়া। অভিযানের পরেও কারা চালাচ্ছে মাদক কারবার উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ: অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com