1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) রাজনগরে কবরস্থানে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

মালয়েশিয়ার বিখ্যাত গৃহস্থালি সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘মিস্টার ডিআইওয়াই’ রাজশাহীতে তাদের ১৭তম বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় নগরীর কুমারপাড়া মোড়ে ফিতা কেটে নতুন এই শাখা চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহীতে নিজেদের কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি।
বিশাল পরিসরের এই বিক্রয়কেন্দ্রে গৃহস্থালি সামগ্রী, নির্মাণ যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, মুঠোফোনের সরঞ্জাম, প্রসাধন, ঘর সাজানোর জিনিসপত্র ও খেলাধুলার সামগ্রীসহ ১০টি ভিন্ন বিভাগে ১০ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে। এক ছাদের নিচে পুরো পরিবারের কেনাকাটার সুবিধাকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মো. রহাত নবী এবং ব্যবসা উন্নয়ন প্রধান মোহাম্মদ নাজির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়িক ব্যক্তিত্ব ও বিনোদন জগতের তারকারা। এ সময় কর্মকর্তারা জানান, সবার কাছে প্রতিদিন সর্বদা সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
নতুন এই শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ৮ই আগস্ট পর্যন্ত বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এই সময়ে এক রসিদে দেড় হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে মজুত থাকা সাপেক্ষে গ্রাহকরা বিনামূল্যে পাবেন কোম্পানির নামাঙ্কিত একটি বিশেষ ছাতা। পাশাপাশি সেরা গ্রাহকদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ৫ হাজারেরও বেশি দোকান পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি গত ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশে তাদের প্রথম শাখা চালু করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com