1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও লুটপাট: গ্রেপ্তার ২, উদ্ধার ২ লাখ টাকা

reporter ​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

​রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যা ও দস্যুতার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণ ও কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
​পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের নিখুঁত গোয়েন্দা তদন্তের মাধ্যমে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বরকল থানা পুলিশ।​যেভাবে ঘটনার সূত্রপাত: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত আনুমানিক ৮টার দিকে বরকল থানার শুভলং পুলিশ ফাঁড়ি খবর পায়—শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা রফিজুল হকের বসতঘরে তার স্ত্রী আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আলামত হিসেবে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি জব্দ করে পুলিশ।
​মামলা দায়ের: এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি মামলা দায়ের করেন। পেনাল কোডের ৪৪৮/৩৯৪/৩০২/৩৪ ধারায় (অনধিকার প্রবেশ, দস্যুতা ও হত্যা) মামলাটি রুজু করা হয়।​পুলিশের ঝটিকা অভিযান ও গ্রেপ্তার, ঘটনার পর রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর প্রত্যক্ষ নির্দেশনায় বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে নামে। গোপন ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ২৪ জুন সকালে বরুনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই প্রধান সন্দেহভাজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওমর আলী (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর সোহাগ (১৭)।​করলা বাগান ও পাটাতনের নিচ থেকে টাকা উদ্ধার,গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারে চিরুনি অভিযান চালায়। এ সময় আসামি সোহাগের ঘরের পাটাতনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশে করলা বাগানের মাটির নিচে লুকিয়ে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা, যা ওই ঘর থেকে আসামিরা লুট করেছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com