1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুর বিভাগে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের শপথ গ্রহন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

রংপুর বিভাগে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের শপথ গ্রহন অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি: ররংপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (তৃতীয় ও চতুর্থ ধাপ)-এর নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ আজ (৩ জুলাই) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগের ১৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন এবং শপথ গ্রহণ শেষে তিনি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com