1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রংপুরে গংগাচড়ায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

রংপুরে গংগাচড়ায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ মে, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ সরকার রিপন , রংপুর( গংগাচড়া) প্রতিনিধিঃ  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন।

বৃহস্পতিবার (০২ মে ) সকালে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে মোকাররম হোসেন সুজন উল্লেখ করেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন। সেজন্য স্বেচ্ছায় ও স্বজ্ঞানে চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র প্রদান করিলাম।

এদিকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রবিউল আলম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রংপুর এর স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এতে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com