1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ দুই যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ দুই যুবক আটক

reporter সোহেল রানা , যশোর
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ

যশোর ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, দুই টি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে। আজ মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁঞা জানান, গোপন‌ সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম যশোর ঝিনাইদহ মহাসড়কের চাঁচড়া বিএডিসি অফিসের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে তারা। এরপর চালক ফরহাদ ও তার সঙ্গী সাকিবকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন।
ওসি মঞ্জুরুল হক ভুঁঞা আরো জানান, আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ বেনাপোল থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com