1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মৌচাকে মাদক সম্রাট সুলতানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার উজ্জ্বলের মুখে এসিড নিক্ষেপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, ৮০০ বিদেশিসহ নিখোঁজ প্রায় ১,৫০০! অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন সৌদি আরব রিয়াদে পিরোজপুর জেলা বি এন পি-র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।নেতৃত্বে মনিরুল-মিরাজ-শহীদুল

মৌচাকে মাদক সম্রাট সুলতানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার উজ্জ্বলের মুখে এসিড নিক্ষেপ

reporter মোঃ ইমরান গাজী
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সুলতান মাহমুদ আবীরকে ঘিরে একের পর এক অভিযোগের মধ্যেই এবার উজ্জ্বল নামে এক ব্যক্তির মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এতে উজ্জ্বলের মুখ ও চোখের এক পাশে গুরুতর জখম হয়েছে। পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, গতকালের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে গুঁড়া মরিচ ও এসিড জব্দ করে বলে জানা গেছে।

এর আগে সুলতান মাহমুদ আবীরের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল, ঘরবাড়ি নির্মাণ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এসব অভিযোগের জেরে বুধবার এলাকাবাসী তার দখলে থাকা বলে দাবি করা বন বিভাগের জমিতে নির্মিত কয়েকটি ঘরবাড়ি ভেঙে দেয়।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন সুলতান মাহমুদ আবীর। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

উজ্জ্বলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com