1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি ভাসানী জনশক্তি পার্টির শ্রদ্ধা নিবেদন গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ। জনাব প্রধানমন্ত্রীর তারেক রহমানের এই প্রতিপাদকে সামনে রেখে বরিশাল জেলা মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপনে প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন,মাননীয় সংসদ সদস্য ১২১ বরিশাল (৩ )মুলাদী বাবুগঞ্জ। জনাব গোলাম সরওয়ার উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে,পল্লী উন্নয়ন বিআরডিবি কর্মকর্তা কে এম সুমন পরিচালনায় ৬ জুলাই বিকাল ৩:৩০ ঘটিকায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে তার দূরদর্শিতা ও চিন্তা চেতনার কথা উল্লেখ করেন। তার হাতে বাস্তবায়ন করা এই পল্লী উন্নয়ন বিআরডিপি প্রতিষ্ঠান। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে পল্লী জনগোষ্ঠীকে উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন। পল্লী জনগোষ্ঠীর জীবন যাত্রা মান উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন সরকারি সাহায্য দ্বারা তাদের পাশে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি বলেন পল্লী অঞ্চলের কৃষক শ্রমিক তাদের কষ্টার্জিত শ্রমের কারণে দেশ এগিয়ে যাবে। প্রধান অতিথি আরও বলেন এই বর্ষা মৌসুমে বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিতে হবে একটি গাছ কাটলে পাঁচটি গাছ রোপন করতে অনুরোধ জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বিআরডিবি মুলাদী চেয়ারম্যান রফিকুল ইসলাম ঢালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহ, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ,পৌরসভা বিএনপি আহ্বায়ক এনামুল হক ইনু, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন কবিরাজ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবিদুর রহমান শরীফ, উপস্থিত ছিলেন পল্লী উন্নয়নের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তব্য শেষে পল্লী উন্নয়ন সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন, সদস্যদের মাঝে এক লক্ষ টাকা করে চেক হস্তান্তর করেন,সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠান শেষে একটি বন্যার্ধ রেলি বের হয়। সর্বশেষ উপজেলা চত্বরে প্রধান অতিথি এডভোকেট জয়নাল আবেদীন এমপি, একটি আমড়া গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com