২৪ আগষ্ট রবিবার সকাল ১০টায় মুলাদী লঞ্চঘাট পয়েন্টে জয়ন্তী নদীতে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। এ আয়োজনের মাধ্যমে নদ-নদীর মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রধান অতিথি হিসেবে মাছ অবমুক্ত করেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আঃ ছত্তার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সভাপতি পদপ্রত্যাশী মুলাদী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি সাধারণ সম্পাদক মোঃ জানে আলম খান,পৌর সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা,সহ উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, এই কার্যক্রম মৎস্য সম্পদ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।