বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মুলাদী উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা ২৬ আগস্ট বৃহস্পতিবার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মুলাদী পৌরসভা মহিলা দলের সভাপতি মোসাঃ সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য ও মুলদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ আঃ ছত্তার খান। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরিন, বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবি, সহ-সভাপতি নয়ন খানম, লতা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, রুমা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মুলাদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা মিম। প্রধান অতিথির বক্তব্যে আঃ ছত্তার খান বলেন সম্মিলিত জুলাই আগস্ট এর আন্দোলনের ফলে আমরা নতুন একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের অর্জন রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে সংগঠিত কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনায়ন দেয় তার পক্ষে কাজ করে বিজয় আমাদের ঘরে আনতে হবে।