1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জ সীমান্ত গ্রাম হতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন আটক কর্ণফুলীর ভাঙনে বিলীনের পথে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, আতঙ্কে হাজারো পরিবার কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির আলমগীরকে বহিষ্কার মোহনা টেলিভিশন অফিসের মালামাল লুট গ্রেফতার ২ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি

reporter এস এম. জহিরুল ইসলাম
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

বরিশাল জেলার মুলাদী উপজেলার বন্ধ হয়ে যাওয়া মামুন সিনেমা হলের সামনে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মুলাদী-মৃর্ধারহাট সড়কের ঐতিহাসিক উন্নয়ন কাজের স্মৃতিচিহ্ন সংবলিত একটি উদ্বোধনী নামফলক। ময়লা, ধুলোবালি ও কাদার আস্তরণে বর্তমানে ফলকটির বেহাল দশা সৃষ্টি হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি প্রদান করেছিলেন মুলাদী-মৃর্ধারহাট সড়কের পিচ ঢালাই কাজের। পরবর্তীতে ২০০২ সালের ১১ই এপ্রিল (২৮ শে চৈত্র, ১৪০৮ বঙ্গাব্দ) এলজিইডি-এর বাস্তবায়নে এই পিচ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নামফলকটি মুলাদী পৌরসভার মধ্যে হলেও তাদের ব্যবস্থাপনায় সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান বলেন, বিগত ১৭ বছরে এই এলাকায় জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য থাকায় এই নামফলকের বিষয়ে কোন পদক্ষেপ তারা নেয়নি। বর্তমান সংসদ সদস্যের কাছে আমাদের দাবি ঐতিহাসিক এই নামফলকটি সংস্কার করে নতুন প্রজন্মের জন্য সংরক্ষিত করতে হবে।
স্থানীয় সচেতন সাধারণ মানুষ জানান, সড়ক উন্নয়নের এই ঐতিহাসিক তথ্য বহনকারী নামফলকটি বর্তমানে অভিভাবকহীন অবস্থায় অবহেলিত হয়ে পড়ে আছে। ঐতিহাসিক স্মৃতি ও উন্নয়ন কাজের ইতিহাস রক্ষার্থে দ্রুত এই নামফলকটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ ও দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com