1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি খুলনায় পিকআপ – ভ্যান সংঘর্ষ, ঘটনাস্থলেই চালকের মৃত্যু উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: আদিবাসীদের ভূমি ও অস্তিত্ব সুরক্ষার দাবি

কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন

reporter আবদুল আজিজ সায়েম, ​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ

নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুর বামনী বাজারে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার সুবাতাস পৌঁছে দিতে এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’। শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, বামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল, ইউনিয়ন জামায়াত নেতা তাসির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন কাঞ্চন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক মঞ্জু। এছাড়াও ফেনী ডায়াবেটিস হাসপাতাল’র ই এম এ ডা. সুমন শীল,জামায়াত নেতা কাজী মানিক, যুবদল নেতা নইমুল হক কাঠার ও সাবেক ছাত্রদল নেতা আবুস সুফিয়ান ইমরানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. সানজিদা আফরিন। সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com