1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুন্সিবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মুন্সিবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ের উপর প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ শরিফ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর আওতাধীন নারায়নক্ষেত্র জামে মসজিদ।

৭ সেপ্টেম্বর রবিবার বাদ যোহর ইকুয়ান বিন ইউসুফ এর সভাপতিত্বে ও নারায়ানক্ষেত্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন এমদাদ এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফারুক মিয়া,ইন্তি চৌধুরী,কালীপুর আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: সায়েল আহমদ,কয়সর আহমদ, ব্যবসায়ী হোসাইন আহমদ,সৈয়দ রাব্বী,তুহিন আহমদ,ইমন আহমদ,নাঈম আহমদ,সালমান আহমদ, মোহাম্মদ আলী,জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ ও নারায়ানক্ষত্র জামে মসজিদের শিক্ষার্থীগন।

শুরুতেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ের উপর প্রতিযোগিতার ও আলোচনা সভা হয়। প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com