1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী সারদায় ৪২তম ক্যাডেট এসআইদের কুচকাওয়াজ: সাইবার অপরাধ মোকাবিলায় আইজিপির বিশেষ বার্তা ফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য

reporter মোঃ আবু হাসান
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

একটি শিশু নিখোঁজ হওয়ার খবর মানেই একটি পরিবারের অসহনীয় দুশ্চিন্তা ও বুকভাঙা অপেক্ষা। সেই কঠিন মুহূর্তে বহু পরিবারের ভরসার নাম হয়ে উঠেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জেবুন নেছা। দায়িত্ববোধ, মানবিকতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা।
২০২১ সালে বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে দায়িত্ব গ্রহণের পর থেকে এসআই জেবুন নেছা নিখোঁজ শিশু উদ্ধারের পাশাপাশি পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় সেবা দিয়ে আসছেন। তাঁর উদ্যোগে অনেক ভেঙে যাওয়া পরিবার পুনরায় একত্রিত হয়েছে এবং অনেক নারী স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।
এর আগে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে দায়িত্ব পালন করেন। সেখানেও নিখোঁজ শিশু উদ্ধার, নির্যাতিত নারী ও শিশুদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার বগুড়া জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
থানা সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সরাসরি থানায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে অসংখ্য শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি আশ্রয়হীন নারী ও শিশুদের জন্য অস্থায়ী আশ্রয়, প্রাথমিক চিকিৎসা এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
নিজের দায়িত্ব সম্পর্কে এসআই জেবুন নেছা বলেন, “একজন মায়ের কোলে সন্তানের হাসি ফিরিয়ে দিতে পারলে মনে হয় আমার পুলিশের পোশাক সত্যিকার অর্থেই সার্থক হয়েছে। আমি পুলিশ হওয়ার আগে একজন মানুষ, আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”
স্থানীয়দের মতে, কঠোর পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে এসআই জেবুন নেছা অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছেন। নিখোঁজ শিশু ও অসহায় নারীদের কাছে তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা নন, বরং একজন নির্ভরযোগ্য অভিভাবক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com