1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন

reporter হাসান শিকদার
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা শহরের বেউথা বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত ও সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত দিশারী স্কুল পরিদর্শন করে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আজ দুপুরে বৃক্ষ রোপনকালে সাথে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক, প্রকৌশলী ফারুক হোসেন, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিশারী’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান শিকদার, বর্তমান কমিটির সভাপতি শাম মীম জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারসহ মানিকগঞ্জ পৌরসভা ও দিশারীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বস্তির শিশুদের নানা সমস্যা সমাধানের পাশাপাশি শিশুদের শিক্ষা ও সাংস্কৃতি বিস্তারে জেলা প্রশাসন সর্বদা ভালো কাজে দিশারী স্কুলের পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক।

এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দিশারী স্কুলের বিনামূল্যে পরিচালিত নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক শিশু ও অভিভাবকদের সাথে শিশুদের শিক্ষা বিস্তারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com