1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত আটক, উদ্ধার ৯ জেলে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত আটক, উদ্ধার ৯ জেলে

reporter এস.এম লুৎফুর কবির, কক্সবাজার
calendar প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে এক ডাকাতকে আটক করা হয়েছে এবং ডাকাতের কবল থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামের একটি মাছধরা ট্রলার ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কবলে থাকা ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করা হয়।
আটক ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় অঞ্চলে জেলে ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com