1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে কলেজ শিক্ষকের যাতায়াতের সড়ক বন্ধের অভিযোগ, নিজগৃহে অবরুদ্ধ পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ময়মনসিংহে কলেজ শিক্ষকের যাতায়াতের সড়ক বন্ধের অভিযোগ, নিজগৃহে অবরুদ্ধ পরিবার

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে যাতায়াতের সংযোগ সড়কে বালুর ফেলে এবং রাজনৈতিক একটি দলীয় ব্যানারসংবলিত সাইনবোর্ড টানিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় নূর মো. উজ্জ্বলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ধারা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহানাজ বেগম। এর ফলে গত কয়েকদিন ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই শিক্ষিকা ও তাঁর পরিবার।

ঘটনাটি নিয়ে আজ দুপুরে হালুয়াঘাট প্রেস ক্লাব কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাহানাজ বেগম। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৪ তারিখে গভীর রাতে নূর মো. উজ্জ্বল এবং তাঁর কিছু সহযোগী বেআইনিভাবে তাঁর বাসার সংযোগকারী রাস্তায় প্রবেশ করে রাজনৈতিক দলের ব্যানারসংবলিত একটি সাইনবোর্ড স্থাপন করেন। তিনি আরও উল্লেখ করেন, এলাকাটি সম্পূর্ণ একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা। এখানে কোনো দোকানপাট কিংবা রাজনৈতিক দলের কার্যালয় না থাকা সত্ত্বেও এ ধরনের সাইনবোর্ড টাঙানো অত্যন্ত নিন্দনীয়।

অভিযোগে বলা হয়, শুধু সাইনবোর্ড টাঙিয়েই ক্ষান্ত হয়নি অভিযুক্ত চক্রটি। চলাচলের পথ পুরোপুরি বন্ধ করার উদ্দেশ্যে রাস্তার মাঝখানে বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে। এর ফলে শাহানাজ বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতে পারছেন না এবং নিজ গৃহে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী হিসেবে তিনি ও তাঁর পরিবার বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো রাতের আঁধারে বেআইনিভাবে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, চলাচলের রাস্তার ওপর রাখা অবৈধ বালুর স্তূপ ও সাইনবোর্ড অপসারণ করে স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিতকরণ এবং অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের আশু হস্তক্ষেপ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com