1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী ৬ ফুটবলার কে সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী ৬ ফুটবলার কে সংবর্ধনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ১:২০ অপরাহ্ণ

সেকান্দর আলী,ময়মনসিংহ: সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করা বাংলাদেশ দলের ৬ সদস্য ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের। ২৫ নভেম্বর সোমবার বিকেলে সাফজয়ী কিশোরী ফুটবল দলের ০৬ সদস্যকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়। ধোবাউড়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে কলসিন্দুরের কীর্তিমান এই কিশোরীদের সংবর্ধনা দেওয়া হয়। অত্যন্ত স্বতঃস্ফূর্ততার মাধ্যমে কীর্তিমান ফুটবল কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমদের বরণ করে নেওয়া হয়।

হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলার রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিকের সমন্বয়ে কমিটি করে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মেয়েদের হাতে ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিছুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স৷ উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান ইশরাক হোসন, জাতীয় দলের সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম শামীম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ফুলপুর – তারাকান্দা গণমানুষের নেতা মোতাহার হোসেন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com