1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা খুলনার ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়মের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি শাহজাদপুর চৌকি আদালত: ঝুলছে মামলা, এগোচ্ছে ৩০ কোটি টাকার প্রকল্প!

মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’

reporter জামাল শিকদার
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম।

‘মন পাখি’তে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি মানবিক গল্প তুলে ধরা হচ্ছে। তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। নির্মাতাদের দাবি, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তবজীবনের কাছাকাছি একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ সহ আরো বেশকিছু জনপ্রিয় শিল্পীদের যুক্ত হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, “মন পাখি” দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ, সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সঙ্গীতায়োজনে রয়েছেন শওকত আলি ইমন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com