1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভাঙ্গার কাপড় সদরদি রেল কোচিং এলাকায় জমে উঠেছে অস্থায়ী বিশাল গরুর হাট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ভাঙ্গার কাপড় সদরদি রেল কোচিং এলাকায় জমে উঠেছে অস্থায়ী বিশাল গরুর হাট

reporter ফরিদপুর ভাংগা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপড় সদরদি রেল কোচিং এলাকার অস্থায়ী বিশাল গরুর হাটে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দেশি-বিদেশি জাতের গরু নিয়ে আসছেন খামারিরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে এই হাট। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়দের মতে, হাটটিতে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর ব্যাপক সমাহার দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা তাদের গরু নিয়ে হাটে অবস্থান করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা ও দরদাম।
হাটে গরু বিক্রি করতে আসা খামারি আব্দুল করিম বলেন, “এবার হাটে গরুর সংখ্যা অনেক বেশি। ক্রেতারাও আসতে শুরু করেছে। আশা করছি ঈদের শেষ সময়ে ভালো দামে গরু বিক্রি করতে পারবো।”
ক্রেতা সাইফুল ইসলাম বলেন, “হাটে বিভিন্ন জাতের গরু পাওয়া যাচ্ছে। দাম একটু বেশি মনে হলেও পছন্দমতো গরু কেনার সুযোগ রয়েছে।”
হাট পরিচালনা কমিটির এক সদস্য জানান, “ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।”
এদিকে, হাটে আগত মানুষের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব-১০ সদস্যরা নজরদারি করছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com