1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ব্যাটারিচালিত অটোরিকশায় জবুথবু জাতীয় গ্রিড, মহাসড়কগুলো এখন দুর্ঘটনার প্রহরী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ ঈশ্বরদীতে মাদকাসক্ত ছিন্নমূল কিশোরের মর্মান্তিক মৃত্যু চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান চান্দিনাকে মাদকমুক্ত করতে পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান বান্দরবান গনপূর্ত বিভাগের ক্যাম্পাসে সরকারী গাছ কাটার মহোৎসব চলছে ‎সিংগাইরে পুলিশের বিশেষ অভিযান, ২৫০ যানবাহন তল্লাশি সৃষ্টির প্রতি প্রেম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, শান্তিময় পৃথিবী গড়ার অঙ্গীকার মহাকাশ রোডে অপরাধ প্রতিরোধে ৫২ সদস্যের সমাজ উন্নয়ন কমিটি গঠন সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত মামলার তদন্তে ভুল প্রতিবেদনের অভিযোগ

ব্যাটারিচালিত অটোরিকশায় জবুথবু জাতীয় গ্রিড, মহাসড়কগুলো এখন দুর্ঘটনার প্রহরী

reporter শাহাদাৎ হোসেন সরকার (ঢাকা)
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের সড়ক ও বিদ্যুৎ খাত আজ এক ভয়াবহ সংকটের মুখে। দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, যার ব্যাটারি চার্জ দিতে বছরে খরচ হচ্ছে প্রায় ৩ লাখ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ। বিপুল এই চাহিদা জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনায়।

শুধু বিদ্যুৎ নয়, মহাসড়কগুলো এখন দখল করে নিয়েছে এসব অটোরিকশা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিশেষ করে আশুলিয়া শিল্পাঞ্চল সংলগ্ন এলাকা, যেন অটো-ইজি বাইকের রাজ্যে পরিণত হয়েছে। এখানে লাখ লাখ শ্রমিকের যাতায়াত থাকলেও সড়কে নেই কোনো শৃঙ্খলা। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। অথচ এ সব দেখার কেউ নেই—নিরব প্রশাসন, নিরব রাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, অনিবন্ধিত ও অপরিকল্পিত এই যানবাহনগুলো শুধু বিদ্যুৎ খাতেই নয়, সড়ক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠেছে। এসব অটোরিকশার অধিকাংশই তৈরি হয় অনিয়ন্ত্রিত কারখানায়, চার্জ দেওয়া হয় অবৈধ হাব থেকে, যা দুর্ঘটনা ও আগুনের ঝুঁকি বহুগুণ বাড়িয়েছে ।

প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নীতিনির্ধারকরা যদি এখনই কঠোর নিয়ন্ত্রণ, নিবন্ধন ও নিরাপত্তা ব্যবস্থা না আনেন, তবে এই সংকট আরও গভীর হবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com