1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মহাকাশ রোডে অপরাধ প্রতিরোধে ৫২ সদস্যের সমাজ উন্নয়ন কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ ঈশ্বরদীতে মাদকাসক্ত ছিন্নমূল কিশোরের মর্মান্তিক মৃত্যু চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান চান্দিনাকে মাদকমুক্ত করতে পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান বান্দরবান গনপূর্ত বিভাগের ক্যাম্পাসে সরকারী গাছ কাটার মহোৎসব চলছে ‎সিংগাইরে পুলিশের বিশেষ অভিযান, ২৫০ যানবাহন তল্লাশি সৃষ্টির প্রতি প্রেম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, শান্তিময় পৃথিবী গড়ার অঙ্গীকার

মহাকাশ রোডে অপরাধ প্রতিরোধে ৫২ সদস্যের সমাজ উন্নয়ন কমিটি গঠন

reporter মোঃ রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ১:০০ অপরাহ্ণ

বর্তমান সময়ে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক, দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধপ্রবণতা প্রতিরোধে সচেতন নাগরিকদের উদ্যোগে দুই বছর মেয়াদি মহাকাশ রোড সমাজ উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ আগস্ট ২০২৬ রাজধানীর ডেমরা ৬৬ নং ওয়ার্ড মহাকাশ রোড আনুষ্ঠানিকভাবে এ কমিটির যাত্রা শুরু হয়।
এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কমিটিতে ১২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং ৪০ সদস্যের কার্যকরী কমিটি রয়েছে। সব মিলিয়ে মোট ৫২ জন সদস্য নিয়ে কমিটির কার্যক্রম শুরু হয়েছে।
কমিটির উপদেষ্টা মণ্ডলীতে হাজী মো. চান খানসহ ১২ জন রয়েছেন। কার্যকরী কমিটিতে সভাপতি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম পারভেজ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল টিটু, প্রচার সম্পাদক মহিউদ্দিন বাবু এবং কোষাধ্যক্ষ মো. শাহ আলম পাটোয়ারীসহ ৪০ জন সদস্য রয়েছেন। এছাড়া সদস্য হিসেবে মোঃ শামীম আজাদসহ আরও অনেকে দায়িত্ব পালন করবেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং, নারীদের উত্ত্যক্ত করা, মাদকদ্রব্যের বিস্তার, দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা। পাশাপাশি সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলের সহযোগিতা পেলে সামাজিক অপরাধ দমনে এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
কমিটির সদস্যদের প্রত্যাশা, প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের সমাজ উন্নয়ন কমিটি গড়ে উঠলে অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসবে। এতে শান্তিপ্রিয় ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং এলাকায় একটি নিরাপদ ও সুন্দর সামাজিক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com