1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালী থানার সকল কার্যক্রম শুরু,জনমনে স্বস্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

বোয়ালখালী থানার সকল কার্যক্রম শুরু,জনমনে স্বস্তি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৪, ২:৩১ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষায় পুরোদমে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।ছয়দিন পর চট্টগ্রামের বোয়ালখালী থানায় শুরু হয়েছে সকল কার্যক্রম
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সাধারণ ডায়েরি, অভিযোগ গ্রহণসহ সার্বিক সেবা প্রদান শুরু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেছিলেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন।

কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সোমবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। সে হিসেবে প্রায় ছয়দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এছাড়া অপরাধ দমনে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জোরদার টহল দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী থানা কার্যালয়ে সেবা প্রদানে প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যরা। মানুষজন সেবা নিতে থানায় যাচ্ছেন। থানা পুলিশ কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি বাড়ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, থানার সকল সদস্য দৈনদিন কার্যক্রম পালন করছেন। বোয়ালখালী উপজেলার মানুষ শান্তিপ্রিয়। অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com