1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে সারাদেশের মত বোয়ালখালীতে অবস্থান নিয়ে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার(১০ নভেম্বর) সকাল ১০টার থেকে উপজেলা গোমদন্ডী ফুলতল চত্বরে তাঁরা এই কর্মসূচি পালন করেন। সকালে বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে আরকান সড়কে ফুলতল, কালুরঘাট, উপজেলা সদর, কালাইয়ার হাট ও কৃষি ব্যাংকের সামনে সহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘোরে।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ যদি কোনো প্রকার নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। আমরা দিনভর মহাসড়কসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিহত করব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম কামাল উদ্দীন, বিএনপি নেতা মো. মোসলেম উদ্দীন, হাজী পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোজাম্মেল হক,নজরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. হাছি মিয়া, সাইফুল রেজা, মো. শফি, মুফিজ, ওসমান, জানে আলম, হাছান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com