1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিশ্বকাপে মারুফার সাফল্যের বিষয়ে একান্ত সাক্ষাতকারে বড় ভাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বিশ্বকাপে মারুফার সাফল্যের বিষয়ে একান্ত সাক্ষাতকারে বড় ভাই

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নিলফামারী 
calendar প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫, ১:২২ অপরাহ্ণ

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সাড়া ফেলেছেন তরুণ পেসার মারুফা আক্তার। তাঁর সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি বড় ভাই আল আমিন ইসলাম।

প্রশ্ন: মারুফা যখন উইকেট নিচ্ছিল, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল আমিন ইসলাম: মারুফা বোলিং করছিল, উইকেট নিচ্ছিল। একদিকে আনন্দে চিৎকার করছিলাম, অন্যদিকে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। চোখের পানি ধরে রাখতে পারিনি।

প্রশ্ন: এমন সাফল্যমণ্ডিত মুহূর্তে কি অতীতের কথা মনে পড়ে যায়? আল আমিন ইসলাম: অবশ্যই। একটা সময় ছিল আমি সাইকেলে করে মারুফাকে অনুশীলনে নিয়ে যেতাম। অনেকেই নিরুৎসাহিত করত। সেসব কথা এখনো মনে পড়ে। অনেক দুঃসময়ের পর আজকের এই দিন এসেছে। এখন যখন দেখি মারুফা বিশ্বকাপে পারফর্ম করছে, ভাই হিসেবে গর্বে বুক ভরে যায়।

প্রশ্ন: ম্যাচের আগে কীভাবে উৎসাহ দেন তাকে?

আল আমিন ইসলাম: বিশ্বকাপে যাওয়ার আগেই সাহস দিয়েছি। তবে ম্যাচের আগেই মারুফাই আমাদের কাছে দোয়া চেয়েছে। আমাদের পারিবারিক গ্রুপ আছে, সেখানে সে দোয়া চেয়েছে। মা-ও তার সঙ্গে কথা বলেছে। আমি শুধু বলেছি ঠাণ্ডা মাথায় খেলতে। বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সুযোগ পেলেও যেন মনোযোগ দিয়ে ভালো করে—এটাই পরামর্শ দিয়েছি।

তবে এলাকাবাসি ও শুধু নিলফামারী জেলা নয় আজ মারুফা দেশের গর্ব ও সম্পদ এগিয়ে যাবে মারুফা এগিয়ে যাবে বাংলাদেশ, এটা তার বড়ো ভাই ও সকলের কামনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com