1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব

reporter শারমিন রহমান
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের আদলে ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজিত ব্যতিক্রমধর্মী ৪৮ দলীয় মিনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বার্তা স্পোর্টিং ক্লাব।১৩জুন উদ্বোধনের মধ্যে শুরু হওয়া টুর্নামেন্ট রবিবার (১৯ জুলাই) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে প্রায় এক মাসব্যাপী এ আয়োজনের।
রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে তারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বার্তা স্পোর্টিং ক্লাব।
বিশ্বকাপের আদলে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ঘিরে শুরু থেকেই উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠ বা বোয়ালমারী স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রায় ১৫ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনেরও একটি শক্তিশালী উপায়। তরুণদের মাদক, তামাক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করাই ছিল আমাদের মূল লক্ষ্য।’
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ আয়োজন শুধু ফুটবলের প্রতি আগ্রহই বাড়ায়নি; তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
ফাইনাল খেলার শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পৌর ৬ নম্বর ওয়ার্ড একাদশের কয়েকজন সমর্থক প্রতিবাদ জানালে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শেষ করা হয়।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি সাইফ দোহা। তাঁকে সহায়তা করেন সহকারী রেফারি আব্দুল কাদের তুহিন ও করিব হোসেন।টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. আশিক, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সামিউল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন সিহাব।
পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেন মো. রইচউদ্দিন, আল-আমিন নিবির, শরীফ আল-আমিন সোহান ও মতিউর মুন্না।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com