1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বেতাগীতে ঘনঘন লোডশেডিং, দুর্ভোগে সাধারণ গ্রাহক গোসাইরহাট পৌরসভা যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় শীর্ষে এস. এম পাপেল ক্ষমতার দাপটে আইন-কানুন তোয়াক্কা করছে না সাজু গংরা ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ অভিযান: ২ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উত্তরায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, প্রসূতি ও শিশু চিকিৎসায় বিশেষ গুরুত্ব রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না : অর্থমন্ত্রী দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা  আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও নজরুল বর্ষ উদযাপনে এমপি আজাদ কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার

বিলুপ্তির পথে হালুয়াঘাটের কাশফুল: দখল ও ভরাটেই হারাচ্ছে আশ্বিনের রূপ

reporter ফারুক হোসেন ​হালুয়াঘাট (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

নীল আকাশ আর নদীঘেঁষা বাতাসে হেলদুলে ভেসে ওঠা ধবধবে সাদা কাশফুল জানান দিত শরতের আগমন। তবে কালের আবর্তে এবং অপরিকল্পিত নগরায়ণের থাবায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন থেকে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই কাশফুল।
​একসময় উপজেলার নদী ও খালের পাড়ে শরৎ এলেই দেখা মিলত কাশফুলের দিগন্তজোড়া সাদা মেলা। স্থানীয় প্রবীণরা জানান, পূর্বে হালুয়াঘাটের নদী-নালার পাড় ও নিম্নাঞ্চলগুলোতে প্রাকৃতিকভাবেই প্রচুর কাশফুল ফুটত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নদীর পাড় এবং নিচু জমি মাটি দিয়ে ভরাট করে বসতি স্থাপন ও ঘরবাড়ি নির্মাণের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। প্রাকৃতিক বসতি নষ্ট করে একের পর এক নির্মিত হচ্ছে আবাসন।
​মাটি ভরাটের কারণে কাশফুলের প্রজনন ও বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। ফলে হালুয়াঘাটের ঐতিহ্যবাহী এই প্রাকৃতিক সৌন্দর্য আর আগের মতো চোখে পড়ে না। স্থানীয় পরিবেশপ্রেমীদের মতে, নদী ও খালের পাড় অবৈধভাবে ভরাট বন্ধ না করলে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেতনতা না বাড়ালে অচিরেই শরতের এই শুভ্র রূপ চিরতরে হারিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com