1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন

reporter মোঃ লুৎফর রহমান,বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

বিরল উপজেলা প্রশাসনের ত্রৈমাসিক প্রকাশনা বিরোলিয়া এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, বোর্ডহাট কলেজ এর প্রভাষক বিধান কুমার দত্ত, রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, দিনাজপুর জেলার শ্রেষ্ঠ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী ইউনিয়ন ০৬ নং ভান্ডারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খোকন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এ উপজেলায় যোগদানের পর হতে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বিরোলিয়া নামে একটি ত্রৈমাসিক প্রকাশনা ১ম বারেরমত প্রকাশিত হলো। ০৬ পৃষ্ঠার এই প্রকাশনায় মোট ১৪ টি বিষয় উঠে এসেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সম্পাদনা ও প্রকাশনায় রাজধানী ঢাকার ফকিরাপুল এর হেরিটেজ প্রিন্টার্সের অলংকরণ ও মুদ্রণে তথ্য সংকলন করেছেন উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আনিছুর রহমান।
মোড়ক উন্মোচনের পূর্বে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা, মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির সভা, শিশু ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাসহ বেশকয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com