1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

reporter মোঃ লুৎফর রহমান,​বিরল
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

দিনাজপুরের বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পরিচয়পত্র এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২১ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক রিয়াজ।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং মৎস্য চাষীরা স্বাবলম্বী হয়ে উঠবেন।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনুদানপ্রাপকগণ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির টাকা, দুস্থদের মাঝে সহায়তার চেক, প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র এবং মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com