1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী 

reporter এস এম শহিদুল ইসলাম বাবলু
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি যাত্রীবাহী ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শতশত যাত্রী।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত হুক লাগানো হয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেখান থেকে ট্রেনটি ছেড়ে দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে ক ও খ বগির এরং ট ও ঠ বগির সংযোগের দুপ্রান্তে হুক ছিঁড়ে ভেঙে যায়। যে কারণে ট্রেনটি ঐখানেই দাঁড়িয়ে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ঘন্টা পার হলেও ট্রেনটি এখন পর্যন্ত ছাড়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা  রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় বিকল শব্দে ট্রেনের প্রথম ও শেষের দিকে বগির হুক ছিঁড়ে ভেঙে যায়। করতোয়া এক্সপ্রেস ট্রেনে নতুন হুক এনে মেরামতের পর ট্রেনটি ছাড়া হবে‌

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com