1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ

reporter নেয়ামুল হাদী রানা, বাগেরহাট 
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।
সকাল থেকে রাত পযন্ত বাগেরহাট পৌর সহরে ও কচুয়ার বিভিন্ন এলাকায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় সকালে সাইনবোর্ড, বাধাল, ফতেপুর, কচুয়া, ভাষা বাজার, গজালিয়া সদর উপজেলার দে-পাড়া, কান্দাপাড়া ও মুক্ষাইট বাগেরহাট শহরসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।বিকালে দেপাড়া বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ এবং রাতের বেলায় গোটাপাড়া ইউনিয়নের গাবর খালি এলাকায় হিন্দু সম্প্রদায়ের নাম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com