আলীকদম নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ জানান নিজের কষ্ট ও মেধা দিয়ে গড়ে তোলা একটি স্বপ্নের প্রজেক্ট এক নিমিষেই ধূলিসাৎ করে দিল দুর্বিত্তরা। একজন পরিশ্রমী উদ্যোক্তার নিজ হাতে রোপণ করা ৫০টিরও বেশি খেজুর গাছ উপড়ে ফেলা ও নষ্ট করা হয়েছে।
বছরের পর বছর ধরে যত্ন করে তোলা চারাগাছগুলো এভাবে ধ্বংস করে দেওয়ায় উদ্যোক্তা আজ মানসিকভাবে বিপর্যস্ত ও চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হন এই উদৌক্তা।
কৃষকের হাহাকার ও আকুতি, কৃষি বা উদ্যানচর্চা শুধু একটি ব্যবসা নয়, এটি কঠোর শ্রম ও ভালোবাসার ফসল। একজন উদ্যোক্তার রক্ত-ঘাম পানি করা পরিশ্রমে তৈরি বাগানের ওপর এমন অন্যায় হামলা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। ”গাছ রোপণ করা যেখানে পরিবেশ ও অর্থনীতির জন্য শুভকর, সেখানে গাছ উপড়ে ফেলা চরম বর্বরতা।” আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে ।