আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ফজলুল হক।
স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে ফজলুল হক বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। পাশাপাশি ওয়ার্ডের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবো। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। ৬ নম্বর ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
ফজলুল হক জানান, তিনি অতীতেও সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করেছেন। স্থানীয়দের দাবি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ওয়ার্ডের সর্বস্তরের অনেক মানুষ তাকে পুনরায় সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। এ সময় ফজলুল হক বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।