1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

reporter নিজস্ব সংবাদদাতা
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

২৩ মে শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বাসাস)এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন সিকদার এর সভাপতিতে এবং মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট সাংবাদিক কমল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি, স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, রফিকুল ইসলাম সম্রাট, আরসি দেব মন্টু, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, কবি ও সাহিত্যিক ঝর্ণা আক্তার লুবনা, তাহামিনা আক্তার প্রমুখ। বক্তাগণ বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর পথপরিক্রমা কে স্বাগত জানান এবং এর উত্তরোত্তর কল্যাণ ও উন্নতি প্রত্যাশা করেন। পাশাপাশি নবম ও দশম ওয়েজ বোর্ডের সকল দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া বিনা অপরাধে ও মিথ্যা মামলায় আটক সকল সাংবাদিকদের মুক্তি জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানটি জাতীয় দৈনিক সবুজ বিপ্লব ও দৈনিক নতুন শতাব্দীর আলোড়ন এর সৌজন্যে পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com