1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমান আর নেই। তিনি রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আবদুর রহমান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ন্যাপকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায় এবং যুগ্ম সমন্বয়কারী ফিরোজ পারভেজ উজ্জ্বল।
উল্লেখ্য, মরহুম আবদুর রহমানের পুত্র দুলাল ইসলাম বর্তমানে বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com