1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন

reporter নাহিদা আক্তার পপি
calendar প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগ্রাম পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে ২০ আগস্ট ২৫ সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষক।

শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ‘উপ-সহকারী প্রকৌশলী/সমমান’ নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩% সংরক্ষণ করে।

পরবর্তীতে ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত “উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেয়া হয়,এছাড়া, বিএনবিসি-২০২০ এ প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী নির্ধারণ করা হয়েছে।

কিন্তু জুলাই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যখন জাতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদটি সবার জন্য উন্মুক্তকরণ, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি রোহিত করে সরাসরি নিয়োগ প্রদান এবং বিএসসি ইঞ্জিনিয়ার বাতিত অন্য কেউ প্রকৌশলী পদবী ব্যবহার নিষিদ্ধের দাবিতে অযৌক্তিক আন্দোলন করে প্রকৌশল শিক্ষা ও কর্মাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।

যা অপ্রত্যাশিত ও অনাকাংখিত, তারা এ ধরনের ন্যাক্কারজনক দাবি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্ববান জানান, নেতৃবৃন্দ অবিলম্বে সংগ্রাম পরিষদের ৭ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে প্রকৌশল কর্ম ও শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা রক্ষায় উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য সংগ্রাম পরিষদের আহ্ববায়ক প্রকৌ. মোঃ আখেরুজ্জামান, সদস্য সচিব প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন, প্রকৌ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রকৌ, মির্জা মিজানুর রহমান, প্রকৌ. মোঃ সোলায়মান (ভিপি), প্রকৌ, মনিরুজ্জামান, প্রকৌ, মোস্তাফা কামাল, প্রকৌ. মোঃ শাহবুদ্দিন সাবু, প্রকৌ, মোঃ জিল্লুর রহমান খান, প্রকৌ, মীর হোসেন পাটওয়ারী, প্রকৌ, মোহাঃ আলমগীর হোসেন, প্রকৌ আব্দুল্লাহ আল হামিদ নীরব, প্রকৌ, পারভেজ মোশারফ রাড়ী, প্রকৌ, মমিনুল ইসলাম, প্রকৌ. মোঃ রায়হান মিয়া, প্রকৌ, প্রকৌ. মোঃ তুহিনুজ্জামান, প্রকৌ, মোঃ আবু হানিফ, প্রকৌ, মুরাদ হোসেন, প্রকৌ, খোরশেদ আলম, ছাত্রনেতা রহমত উল্লাহ শিহাব, জুবায়ের পাটওয়ারী, রমজান আলী, হাবিবুর রহমান, রিয়াজুল, জাহিদ, রাহাত, তানভীর, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com