1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন ৯ই জুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন ৯ই জুন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ

 এস.এম.জয়, বগুড়া:
বগুড়ায় স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৯ই জুন রোববার অনুষ্ঠিত হবে। গত ২৯শে মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।

মামুন অভিযোগ করেন, প্রতীক হিসেবে তাকে কাঠি দেওয়া আইসক্রিম এর ছবি সম্বলিত নমুনা দেওয়া হয়। যাতে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ স্বাক্ষর করেন। কিন্তু ভোটের দিন তিনি দেখতে পান ব্যালটে তাকে দেওয়া প্রতীক নেই। নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ে অভিযোগ করায় ওই দিন ভোট স্থগিত করা হয়।

রোববার (২ই জুন) জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে স্থগিত করা নির্বাচন আগামী ৯ই জুন অনুষ্ঠিত হবে। তবে কাঠি দেওয়া আইসক্রিম নয় ২৯ মে‘র নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যে প্রতীক ছাপা হয়েছে সেই প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৯শে মে‘র মুদ্রিত ব্যালটেই নির্বাচন হবে প্রতীকের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ ‘কোণ আইসক্রিম’ আকৃতির যে প্রতীক রয়েছে তাতেই ৯ই জুনের নির্বাচন হবে। এর জন্য নতুন করে আর কোন তফসিল হবে না। ব্যালটে যে প্রতীক ছাপা হয়েছে সেই প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, ৯ই জুন এর নির্বাচনকে সামনে রেখে রোববার (২ই জুন) রাতে জেলা নির্বাচন অফিসে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সভা করেছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান। সভায় এই পদের প্রদ্বিন্দ্বী ১৬ জন প্রার্থীই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com