1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় সরকারী ডাকবাংলোয় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বগুড়ায় সরকারী ডাকবাংলোয় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ মে, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

বগুড়া থেকে, এস.এম.জয়: বগুড়ার ধুনটে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে মহিবুল হাসান মিলন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ১০ই মে রাতে, বগুড়ার ধুনট উপজেলার চিকাশি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিবুল হাসান চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মহিবুল হাসান রাজধানী ঢাকায় কাপড়ের ব্যবসা করার সুবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ই মে সন্ধ্যায় মহিবুল ওই গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধুনটে নিয়ে আসে এবং সরকারী ডাকবাংলোয় রুম বরাদ্দ নেয়।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বলেন, মহিবুল হাসান তাকে বিয়ে করার কথা বলে ধুনট সরকারী ডাকবাংলোয় রেখে ইচ্ছার বিরুদ্ধে দুই দিন যাবত ধর্ষন করে কৌশলে পালিয়ে যায়। পরে তিনি নিরুপায় হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান
” জাতীয় দৈনিক ঘোষণা ” – কে বলেন, গার্মেন্টস কর্মীর অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে মহিবুল হাসান মিলনকে গ্রেফতার করে শনিবার বগুড়া বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com