1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি ভাসানী জনশক্তি পার্টির শ্রদ্ধা নিবেদন গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন

reporter মোঃ আবু হাসান
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারে ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় দীর্ঘ বঞ্চনার জনপদে পর্যায়ক্রমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাশাপাশি পৌরসভার প্রতিটি মহল্লায় রাস্তার উন্নয়ন, মশা নিধন কার্যক্রমসহ নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। রোববার বিকেলে নন্দীগ্রাম পৌরসভার মাঝগ্রাম মহল্লায় ১৬০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, মাঝগ্রামের করিমের বাড়ি থেকে আল মুমিনের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৩২ হাজার ৯শ ৮১ টাকা। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

এদিকে, সম্প্রতি বগুড়া-৪ আসনের দুই উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদনের চিঠি পেয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বেসরকারি কারিগরি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেরামত ও পুনর্বাসন কাজের জন্য দরপত্র আহবান প্রক্রিয়া চলছে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো- কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়, পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দাই খাড়া এফএইউএ দাখিল মাদ্রাসা, নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর নিম্ন মাধ্যমিক হাইস্কুল, রায়পুর কুস্তা জুনিয়র হাইস্কুল ও গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসা।

জানা গেছে, গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানানো হয়। ইতোমধ্যে চিঠি পেয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত এবং পুনর্বাসন কাজের জন্য দরপত্র আহবানে লক্ষ্যে অনুমোদিত তালিকা প্রেরণ করে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ১৭ জুন নির্দেশনা সূত্র উল্লেখ রয়েছে। বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মেরামত ও পুনর্বাসন খাত কর্মসূচির আওতায় অনুমোদিত কাজের তালিকা শর্ত সাপেক্ষে আর্থিক অনুমোদনসহ নির্দিষ্ট পদ্ধতিতে দরপত্র আহ্বান করার নির্দেশনা দেয় শিক্ষা প্রকৌশল বিভাগ।

এ তথ্য নিশ্চিত করে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিল কাহালু-নন্দীগ্রামকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু হয়েছে। একটু অপেক্ষা করুন। পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জোয়ার বইবে।

পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন শেষে নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন সংসদ সদস্য। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে রোগীদের মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিন ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চলমান কার্যক্রমে অংশ নেন মোশারফ হোসেন এমপি। পৌরসভার উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকাজুড়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com