1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন ও আল-কোরআন বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বকশীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন ও আল-কোরআন বিতরণ

reporter ​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) 
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ ও বায়তুলমাল পক্ষ এবং ১১ই মে ‘কুরআন দিবস’ উপলক্ষে এক কর্মী সম্মেলন, আল-কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​-গত  ১৮ মে, সোমবার মাগরিব নামাজের পর খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম রাশেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুল আওয়াল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল এবং পৌর মেয়র পদপ্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আওয়াল বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সমাজের বুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে কর্মী বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে পবিত্র কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

​বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর-১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই সুনাগরিক তৈরির কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীদের মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com