1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বৃক্ষ বিতরণ করলেন সাবেক কমিশনার হারুন অর রশিদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

‎বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বৃক্ষ বিতরণ করলেন সাবেক কমিশনার হারুন অর রশিদ

reporter ‎​মোঃ হারুন অর রশিদ, ​বকশীগঞ্জ (জামালপুর) 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

‎​বকশীগঞ্জ চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগে তিন শতাধিক গাছ বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার
‎মোঃ হারুন অর রশিদ। ‎
১২/০৭/২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন।
‎​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফুরকান ফারাজী, ওলামা দলের প্রস্তাবিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিবাবক বৃন্দ।

‎​শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার সময় সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ উপহার দিতে হলে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি তা যত্ন সহকারে বড় করার পরামর্শ দেন। এধরণের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
‎​এই গাছ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com