1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রতিমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড সারিয়াকান্দির নারচী ইউনিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান পূনরুদ্ধার হলো বিরলের ধর্মপুর শালবনের আরো ৬ একর জমি বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার টাঙ্গাইলে আলোচিত কলেজ ছাত্র নাইম শেখ হত্যা মামলার আসামি সোলায়মান শিকদার গ্রেফতার বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার বিরলে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে বিবির পুকুর পাড়ে পথশিশু ও দুস্থদের মুখে হাসি ফোটালো ‘পরানের বরিশাল’ ফল সমিতির নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ফুলের শুভেচ্ছা প্রতিমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

প্রতিমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

reporter মোঃ তরিকুল ইসলাম সাগর 
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন হয়েছে।  রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ (সদর আমলি আদালত) আদালতের বিচারক মেহেদী হাসান এ জামিন মঞ্জুর করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।

রেজানুর ইসলামের আইনজীবী তানজীম আল মিসবাহ প্রথম আলোকে বলেন, বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। আজ দুপুর পৌনে ১২টার দিকে আদালতে জামিন শুনানি হয়। সেখানে বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাবও উপস্থিত ছিলেন। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ভুল–বোঝাবুঝি থেকে এ মামলা হয়েছে। দুই পক্ষের মধ্যে আপস–মীমাংসা হয়েছে। বাদীপক্ষও কারাগারে থাকা আসামির জামিন চায়।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এ মামলা করা হলেও এ বিষয়ে প্রতিমন্ত্রী কিছুই জানতেন না। মামলার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে প্রতিমন্ত্রী এ–সংক্রান্ত বিবৃতিতে বলেছেন, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন।

বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার হওয়ায় উদ্ভূত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশে দুই পক্ষের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আপস–মীমাংসাসহ মামলার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এ কারণে প্রতিমন্ত্রীর নির্দেশনায় গ্রেপ্তার সাংবাদিকের জামিনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সাইবার সুরক্ষা আইনের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করে। রেজানুর জয়দেবপুর এলাকার বসুরা গ্রামের বাসিন্দা এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গত বুধবার রাতে বগুড়া সদর থানায় রেজানুর ইসলামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে চাঁদা দাবির অভিযোগও করা হয়। মামলাটি করেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com