1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে নিয়মবহির্ভূতভাবে এক বহিরাগত ব্যক্তির দাপ্তরিক কার্যক্রমে যুক্ত থাকার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও অদৃশ্য ইশারায় ভূমি অফিসের ভেতরে রীতিমতো চেয়ার-টেবিল বসিয়ে দালালির অবস্থান আরও মজবুত করেছেন অভিযুক্ত স্বপন নামের ওই ব্যক্তি।

​ভূমি অফিসের নিয়মিত কোনো কর্মকর্তা বা কর্মচারী না হয়েও দীর্ঘদিন ধরে তিনি কীভাবে অফিসে অবাধে যাতায়াত করছেন এবং সেবাগ্রহীতাদের জিম্মি করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

​স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেওয়া হয় না। বরং অফিসে একটি মধ্যস্বত্বভোগী চক্র তৈরি করে স্বপনকে দিয়েই যাবতীয় কাজ করানোর ব্যবস্থা করা হয়েছে। এমনকি ভূমি অফিসের নায়েব নাছির উদ্দীনের ঠিক পাশেই বসে তাকে দাপ্তরিক ফাইলপত্র নাড়াচাড়া ও কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, নায়েব নাসির উদ্দিনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্মতিতেই এই দালালের রাজত্ব চলছে।

​এ বিষয়ে নায়েব নাসির উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। প্রশ্ন উঠেছে—সরকারি কোনো পদ বা বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও একজন বহিরাগত ব্যক্তি কীভাবে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিয়মিত বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন, গুরুত্বপূর্ণ ফাইল নাড়াচাড়া করেন এবং সেবাগ্রহীতাদের জমির ফাইল দেখেন?

​নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ জরুরি কাজের জন্য সাধারণ মানুষ বাধ্য হয়ে তার শরণাপন্ন হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে সরাসরি সরকারি মূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও, এমন অননুমোদিত হস্তক্ষেপের ফলে সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ চরমে পৌঁছেছে।

​অনতিবিলম্বে এই সিন্ডিকেট ও বহিরাগত ব্যক্তির দৌরাত্ম্য বন্ধে এবং সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারি নিয়মে নির্বিঘ্নে ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

​এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাছির উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে। এছাড়া অভিযুক্ত স্বপনের বক্তব্যও এখনো পাওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com