1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুলিশের পরিচয় সেবা, শক্তি জনগণের আস্থা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণ বন্যাকবলিত এলাকায় মেরিনারদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ বন্যাকবলিত এলাকায় মেরিনারদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহে অ্যাপসের মাধ্যমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বিচারকদের সুস্থতা নিশ্চিত করতে টেবিল টেনিস সেট ও ট্রেডমিল দিল বিসিসি ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান

পুলিশের পরিচয় সেবা, শক্তি জনগণের আস্থা

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

পুলিশের প্রকৃত পরিচয় সেবায় আর সেই সেবার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বুধবার (২২ জুলাই) রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) আয়োজিত ‘পুলিশের আচরণ ও সামাজিক দায়বদ্ধতা (Behavior and Social Responsibility of Police)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, “বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জনগণের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করা। মানবিক আচরণ, পেশাদারিত্ব এবং আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। সেবাই আমাদের পরিচয়, জনআস্থাই আমাদের শক্তি।”
তিনি বলেন, একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয় বহন করে তার শিষ্টাচার, মানবিকতা, সততা, জবাবদিহিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ। এমন একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সম্মান, সহমর্মিতা ও ন্যায়বিচার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করতে পারেন।

পুলিশ কমিশনার আরও বলেন, ভিকটিমের প্রতি সহানুভূতিশীল আচরণ, অপরাধীর প্রতি আইনসম্মত ও মানবিক ব্যবহার এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আধুনিক পুলিশিংয়ের অন্যতম ভিত্তি। কমিউনিটি পুলিশিং, সামাজিক সম্পৃক্ততা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের আরও কাছে পৌঁছাতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে পুলিশের সবচেয়ে বড় সফলতা।

প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সদস্যদের সেবামূলক কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ভিকটিমের প্রতি মানবিক আচরণ, আইন প্রয়োগে নিরপেক্ষতা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে সৌজন্য, ধৈর্য, সহমর্মিতা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, জনবান্ধব, মানবিক ও আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com